ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

১৯০ কোটি টাকায় এমওপি সার ও রক ফসফেট আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন রক ফসফেট আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৯০ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২০২৪-২০২৫ বছরে টিএসপিসিএল-এর জন্য সংযুক্ত আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট (৭০% বিপিএল মিনিমাম) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮২ কোটি ২৬ লাখ টাকা। প্রতি মেট্রিক টন রক ফসফেটের দাম পড়বে ২২৮.৫০ মার্কিন ডলার।

এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাশিয়ার ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টরগ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশননের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। রাশিয়ার প্রোডিন্টরগ থেকে এই সার আনতে ব্যয় হবে ১০৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৯৪.৫০ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৯০ কোটি টাকায় এমওপি সার ও রক ফসফেট আমদানির অনুমোদন

আপডেট সময় ০৯:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫