ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ময়মনসিংহে বাসা থেকে ডেকে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে এক সাংবাদিককে বাসা থেকে ডেকে বের করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান কোতয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম।

নিহত স্বপন ভদ্র (৫৫) শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে।

স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক আজকের খবর পত্রিকায় কাজ করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার সাগর মিয়া (২০) একই এলাকার বাবুল মিয়ার ছেলে। এই তরুণ ‘মাদকাসক্ত’ ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ভাতিজা জুয়েল ভদ্র ও রুবেল ভদ্র বলেন, সকালে সাগরসহ তিনজন তার চাচাকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। বের হতেই সাগর তার চাচার হাতে ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে তার বাম হাত কবজি পর্যন্ত প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় জীবন বাঁচাতে দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যান স্বপন। পরে সাগর ঘাড়ে, পিঠে, মাথায় কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সফিকুল বলেন, “হত্যাকাণ্ড ঘটিয়ে সাগর পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।”

এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ‍ওসি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে বাসা থেকে ডেকে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:১২:১০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪