ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর যৌথবাহিনীর হেফাজতে ঝিনাইদহের সাবেক এমপি

জেলা প্রতিনিধি

যশোরে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ১১টার দিকে তাকে হেফাজতে নেয় যৌথবাহিনী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নেন রুদ্রপুর গ্রামের নিজ ‘শ্যামলছায়া পার্কে’ তাকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজের এই বিনোদন পার্কে সাবেক এই সামরিক সচিব আত্মগোপনে ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এসময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ জড়ো হন।

শিক্ষার্থীরা বলেন, এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজী আত্মগোপনে রয়েছে শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের সঙ্গে বিরুপ আচরণ করেন তারা। পরে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান মিয়াজীকে আটক না করা পর্যন্ত ঘটনাস্থল না ছাড়ার দাবি জানান।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, আত্মগোপনে থাকা সালাহউদ্দিন মিয়াজীকে আটকের দাবিতে পার্কে ছাত্র-জনতার উপস্থিতি জানতে পারি। মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নিয়েছে যৌথবাহিনী।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর যৌথবাহিনীর হেফাজতে ঝিনাইদহের সাবেক এমপি

আপডেট সময় ১১:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫