ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

উত্তরায় ঘটনায় আরও দুজন গ্রেপ্তার, উদ্ধার দুটি রামদা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় সড়কে প্রকাশ্যে মেহেবুল হাসান (৩৭) ও নাসরিন আক্তার ইপ্তি (২৮) নামের দুজনকে কোপানোর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ গ্রেপ্তার দুজন হলেন– সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তার অন্য তিনজন হলেন– মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), আলফাজ মিয়া ওরফে শিশির (২২)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য জানান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে গতকাল (মঙ্গলবার) রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রওনক জাহান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কুপিয়েছেন আলফাজ ও সাইফ। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল। হামলার ঘটনায় গতকাল (মঙ্গলবার) ভোরে উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী নারী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উত্তরায় ঘটনায় আরও দুজন গ্রেপ্তার, উদ্ধার দুটি রামদা

আপডেট সময় ০৪:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫