ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

জেলা প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছোড়াগুলিতে নিজ বাড়িতে আহত হয়েছে ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪)। এসময় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩০) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীবিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে অভিনেতাকে গুলি করে।

এসময় আজিজুরের মা আজিজুন্নাহারও আহত হন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় অভিনেতা আজিজুর ও তার স্ত্রী এবং মাকে উদ্ধার করে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল ভর্তি করে।

চিকিৎসক ডা.কামরুজ্জামান বলেন, অভিনেতা আজিজুরের শরীরে তিনটি গুলি লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে বলে জানায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিনেতার বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ আশুলিয়ায় পরিবার নিয়ে বসবাস করে। ভোরে দুইজন দুর্বৃত্ত পিস্তল নিয়ে অভিনেতার দোতলা বাড়ির রান্নাঘরে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অভিনেতা আজিজুর রহমানের দুই পায়ে তিনটি গুলি করে ও তার স্ত্রী রোকসানা হকের মাথায় কড়াই দিয়ে আঘাত করে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

আপডেট সময় ০৫:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫