ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

অবশেষে বিয়ে করলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেছেন তারা। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মেহজাবীনের পরনে সাদা লেহেঙ্গা ও আদনানের পরনে খয়েরি শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত। আশেপাশে সাদা ও গোলাপি ফুলে সেজে উঠেছে ওয়েডিং থিম।

এ সময় মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সঙ্গে অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন মেহজাবীন। এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করে দেন মেহজাবীন! অনেক চেষ্টা করেও যেন সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী। এ সময়ই রাজীব হাসি দিয়ে মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করলেন, মুছে দিলেন তার অশ্রুসিক্ত চোখ; আর সঙ্গে সঙ্গেই সে সময় হেসে দিলেন মেহজাবীনও।

মেহজাবীন-রাজীবের এমন মুহূর্ত দেখে তাদের অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর ভিডিওটি ভাইরাল হতে আপ্লুত হয়ে পড়েন নেটিজেনরাও। এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কি মিষ্টি জুটি! অভিনন্দন মেহু ও রাজীব।’

এর আগে সামাজিক মাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন মেহজাবীন। সেই ছবি দেখে তাদের অনুরাগীরা ও শোবিজ অঙ্গনের তারকারা নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন। বাংলাদেশের ছোট-বড় পর্দার তারকারাসহ ওপার বাংলার তারকারাও মেহজাবীনকে শুভকামনা জানান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবশেষে বিয়ে করলেন মেহজাবীন

আপডেট সময় ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫