ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সব হারিয়ে শেষ ভালোর আশায় বাংলাদেশ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ এক ম্যাচ বাকি থাকতেই। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

সব হারিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখন শেষ ভালোর আশায়। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

শান্ত বলেন, ‘অবশ্যই আমি মনে করি, সেটি (পাকিস্তান) গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি, তাহলে অনেক আত্মবিশ্বাস দেবে। তবে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে আমাদের অনেক উন্নতি প্রয়োজন। আশা করি, পরের ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং আরও ভালো হবে।’

দেশের হয়ে খেলতে গেলে সবসময়ই শতভাগ চেষ্টা থাকে। শেষ ম্যাচেও এর ব্যত্যয় ঘটবে না, জানালেন শান্ত। তার কথা, ‘আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। এক শ ভাগ চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে। কারণ, দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সব হারিয়ে শেষ ভালোর আশায় বাংলাদেশ অধিনায়ক

আপডেট সময় ০৯:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫