ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আগামীর বাংলাদেশ বদলাবে, জনগণের হাত ধরেই বদলাবে : তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, আমরা রাজনীতি ক্ষমতা দখলের জন্য আসিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যেকেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে। এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না।

গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, এই অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে, শিগগিরই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে।

তিনি আরও বলেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই। আগামীর বাংলাদেশ বদলাবে, এবং তা জনগণের হাত ধরেই বদলাবে।

জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তাসনিম জারা।

গতকাল মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি; যার নেতৃত্বে রয়েছেন জুলাই-আগস্ট আন্দোলনের তরুণরা। নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামীর বাংলাদেশ বদলাবে, জনগণের হাত ধরেই বদলাবে : তাসনিম জারা

আপডেট সময় ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫