ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরায়েল প্রচণ্ড যুদ্ধ

নিউজব্যাংক ডেস্ক

লেবাননের সীমান্তে শনিবার (৫ অক্টোবর) ভোর থেকেই ইসরায়েলি সৈন্যদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রচণ্ড সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির মিলিশিয়া সংগঠনটি। খবর এএফপির।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, শত্রুপক্ষ ইসরায়েলের সৈন্যরা আদায়শেহ গ্রামের পৌরসভা এলাকার দিকে অগ্রসর হওয়ার জন্য নতুন করে হামলা শুরু করলে হিজবুল্লাহর যোদ্ধারা তাদের প্রতিরোধ করে। এখনও সেখানে যুদ্ধ চলছে।

এর আগে অবশ্য মিলিশিয়া সংগঠনটি জানিয়েছিল, ওই একই এলাকা থেকে প্রতিরোধের মুখে ইসরায়েলি সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছিল। ইরানপন্থি লেবানন ভিত্তিক সংগঠনটি আরও জানায়, দক্ষিণ লেবাননের ইয়ারুন এলাকায় ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে তারা। পাশাপাশি সীমান্তের দুটি পয়েন্টেও রকেট হামলা চালানো হয়।

গত এক বছর ধরে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের সৈন্যদের মধ্যে গোলা বিনিময়ের ঘটনা ঘটে আসছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা যুদ্ধে হামাসের প্রতি সমর্থনের প্রকাশ হিসেবে তারা এসব হামলা চালিয়ে আসছে।

অন্যদিকে ইসরায়েল বলছে, বাস্তুচ্যুত ইসরায়েলি নাগরিকদের উত্তরাঞ্চলে নিরাপদে ফিরিয়ে আনতে তারা বোমাবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আর এই সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনতে তারা স্থল অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরায়েল প্রচণ্ড যুদ্ধ

আপডেট সময় ০৪:৫৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪