ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রী

স্পোর্টস ডেস্ক

অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল ছেত্রী। গত বছরের জুনে বিদায় বলে দিয়েছিলেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি। এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলে ফিরছেন তিনি।

বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, ‘সুনীল ছেত্রী ইজ ব্যাক। মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরতে চলেছেন অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি।’

আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে ২০২৫ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ আছে ভারতের। তার আগে ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা।

৪০ বছরের সুনীল শুধুমাত্র সেই দুটি ম্যাচের জন্য ভারতীয় দলে ফিরছেন কিনা, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। পরবর্তীতেও খেলবেন কিনা, সেটাও স্পষ্ট করে জানায়নি ফেডারেশন।

এর আগে গত বছরের ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলে বিদায় বলেছিলেন সুনীল। আট মাসের মাথায় আবারও জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত তার।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রী

আপডেট সময় ০৯:৪৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫