ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ম্যাথিউসকে ফিরিয়ে ম্যাচের লাগাম হাতে নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৭৪ রানে তৃতীয় উইকেটের পতনের পর চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে দূরে ঠেলে দিচ্ছিলেন হাইলি ম্যাথিউস ও স্টেফানি টেইলর। চতুর্থ উইকেটে দুজনে মিলে ৬৬ রান যোগ করেন। ম্যাথিউসকে ফিরিয়ে অবশেষে সেই জুটি ভেঙেছেন মারুফা আক্তার। ৪৫ বলে ৩৩ রান করেছেন ক্যরিবিয়ান অধিনায়ক।

এক ওভার পর আবারো ক্যারবিয়ান শিবিরে আঘাত হানেন মারুফা। এবার তার শিকার আরেক সেট ব্যাটার টেইলর। ফিরতে ক্যাচ দিয়ে ফেরা টেইলরের ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৩৬ রান। পরপর নিজের দুই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন মারুফা।

এর আগে অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা প্রত্যাশামত হয়নি। ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত ওপেনার হাইলি ম্যাথিউস শুরুতে ব্যাট করার মতো পরিস্থিতিতে না থাকায় এদিন ইনিংস ওপেন করেন কিয়ানা জোসেফ ও জায়দা জেমস। জায়দা ৯ রান করে সাজঘরে ফিরলে ভাঙে ২৬ রানের উদ্বোধনী জুটি। তাকে বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস।

আরেক ওপেনার কিয়ানা দুর্দান্ত শুরু এনে দেন দলকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের শক্ত ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে ৩১ রানে থেমেছেন তিনি। এই ওপেনারকে জ্যোতির ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন রাবেয়া খান।

ইনিংসের ১৭তম ওভারে প্রথমবার আক্রমণে এসেই ব্রেকথ্রু দিয়েছেন ফাহিমা খাতুন। ২৪ রান করা শেইমেন ক্যাম্পবেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন এই লেগি। ১৪ রানের ব্যবধানে ২ উইকেট নিয়ে কিছুটা হলেও এখন ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

৩৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান। জয়ের জন্য বাকি ১৭ ওভার থেকে তাদের করতে হবে আরো ৭৫ রান। হাতে আছে ৫ উইকেট।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যাথিউসকে ফিরিয়ে ম্যাচের লাগাম হাতে নিলো বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫