ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ:
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক, ২০% বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি: প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই চীনের তৈরি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ । চালু হলো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি: এনবিআর ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু নতুন বাংলাদেশ তৈরি করতে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনপরাজিত হলেও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নতুন কর্মসূচির অংশ হিসেবে তারা তালা ঝুলিয়ে দেন।

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী সালমান আহম্মেদ তুষার জানান, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে তারা রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদা করে কর্মসূচির ডাক দিয়েছেন। তারই অংশ হিসেবে তারা প্রশাসনিক ভবনের গেটে অনির্দিষ্টকালের জন্য তারা এই তালা দিয়েছেন।

তিনি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা প্রশাসন ভবনের সামনে জড়ো হন। ভেতরে থাকা কর্মকর্তাদের তারা যাওয়ার জন্য ১০ মিনিট সময় দেন। তারা বের হয়ে গেলে তালা ঝুলিয়ে দেন। এই একই কর্মসূচি রাজশাহী বিভাগের অন্যান্য পলিটেকনিক ইন্সটিটিউটেও হচ্ছে।

এ ব্যাপারে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তাই এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, রোববার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে সমাবেশ শেষে তারা তালা দেওয়ার সিদ্ধান্ত নেন। একই দাবিতে গত শুক্রবার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে তারা নগরে মিছিল বের করেন। এরও আগে, গত মঙ্গলবার ও বুধবার দুই দিন রাজশাহী নগরের রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান করে সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। প্রথম দিন সাড়ে ৩ ঘণ্টা, দ্বিতীয় দিন তারা আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন তারা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

আপডেট সময় ০৪:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫