ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, গত রাত দুটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় নোবেলকে গ্রেপ্তার করা হয়। ইডেন কলেজের এক ছাত্রীকে তার বাসায় সাত মাস আটকে নির্যাতনের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, সংগীতশিল্পী নোবেল তার বাসায় ওই নারী শিক্ষার্থীকে সাত মাস আটক রেখে নির্যাতন করে আসছিল। মেয়েটিকে উদ্ধারের পর তার জবানবন্দি থেকে এইসব তথ্য জানায়।

পরে তার মামলায় সংগীত শিল্পী নোবেলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে নির্যাতিত ওই নারী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে চিকিৎসাধীন । আর আসামি নোবেলকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫