ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

‘ঘেরাও কর্মসূচি’ নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্ররা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে প্রবেশ করেছে। ‘ফ্যাসিস্ট বিচারকদের’ পদত্যাগের দাবিতে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার পর তারা এখানে সমবেত হয়ে নানা স্লোগান দিতে শুরু করে। বিএনপি সমর্থিত আইনজীবীরাও একই দাবিতে পৃথকভাবে দাঁড়ান।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ করা বিচারকদের পদত্যাগের দাবিতে আজ হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেইজে এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেন।

ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল (বুধবার) সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’

প্রসঙ্গত, এর আগে গত ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওইদিনই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘ঘেরাও কর্মসূচি’ নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্ররা

আপডেট সময় ১২:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪