ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত গাড়ি, প্রাণে বাঁচলেন নায়ক বাপ্পী

বিনোদন প্রতিবেদক

নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এই তারকা। রোববার (১ জুন) রাত সাড়ে ১১টার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে বাপ্পী নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয় বাপ্পীর গাড়ি। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরও করা হয়েছে।

নায়ক বাপ্পী চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশিচত করে বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।’

এদিকে শাহিন সুমন পরিচালিত বাপ্পী চৌধুরী অভিনীত নতুন সিনেমা ‘কুস্তিগীর’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে। এ ছবির গল্প গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে। এর শুটিং হয়েছিল গাজীপুর, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন লোকেশনে।

সিনেমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে আছেন জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম, সুব্রত প্রমুখ

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত গাড়ি, প্রাণে বাঁচলেন নায়ক বাপ্পী

আপডেট সময় ০১:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫