ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

“শিগগিরই জারি হোতে পারে পরিপত্র”

৭ মার্চ, ১৫ অগাস্টসহ আট জাতীয় দিবস বাতিল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকার ঘোষিত ৭ মার্চ ও ১৫ অগাস্টসহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

উপদেষ্টা পরিষদ এসব দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক ফেইসবুক পোস্টে জানানো হয়েছে।

জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানায়, সচিব আবুল কালাম আজাদ মজুমদার “উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি দিবস বাতিলের ওই সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।”

এই আট দিবসের মধ্যে পাঁচটিই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত।

এর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ অগাস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ অগাস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস হিসেবে পালিত হয়ে আসছিল।

এ ছাড়া বাতিলের তালিকায় রয়েছে বঙ্গবন্ধুর ভাষণের ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

এর মধ্যে বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যুর দিন ১৭ মার্চ ও ১৫ অগাস্ট ছিল সাধারণ ছুটি।

ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার ১৫ অগাস্টের ছুটি বাতিল করেছিল। তবে দিবস বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত সে সময় জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

“শিগগিরই জারি হোতে পারে পরিপত্র”

৭ মার্চ, ১৫ অগাস্টসহ আট জাতীয় দিবস বাতিল হচ্ছে

আপডেট সময় ০৩:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪