ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আটাবে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়—জানতে চেয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক নিয়োগের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী সপ্তাহে নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে (স্মারক নম্বর ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০১৫.৯০ (অংশ-৩)-৭২) আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে উপসচিব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন বর্তমান পরিচালনা পর্ষদের একজন সদস্য।

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে জানতে চান, বাণিজ্য মন্ত্রণালয়ের উক্ত আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না।

আদালত আরো বলেন, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিট আবেদনের বিষয়বস্তু ব্যাহত করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে।

রিট আবেদনে বলা হয়, আটাব একটি নিবন্ধিত পেশাজীবী সংগঠন এবং সংবিধিবদ্ধ পদ্ধতিতে পরিচালিত নির্বাচিত পরিচালনা পর্ষদকে কোনো বিচারিক তদন্ত বা সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়া ছাড়া সরিয়ে দেওয়া নিয়ম বহির্ভূত ও আইনের পরিপন্থী।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আটাবে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়—জানতে চেয়ে রুল

আপডেট সময় ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫