ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ:
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক, ২০% বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি: প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই চীনের তৈরি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ । চালু হলো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি: এনবিআর ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু নতুন বাংলাদেশ তৈরি করতে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনপরাজিত হলেও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

সিলেট সীমান্ত থেকে একজনকে তুলে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে গরু খুঁজতে গিয়ে ভারত সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করায় হোছন আহমদ (৪১) নামে একজনকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে তুলে নিয়ে যায় বিএসএফ।

হোছন আহমদ গোয়াইনঘাটের পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হোছন আহমদের পরিবার। এর প্রেক্ষিতে তাকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ভারত সীমান্তের পাশে গরু চরাচ্ছিলেন হোছন আহমদ। দুপুর ১২টার দিকে তার একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে চলে গেলে তিনি গরুটি ফিরিয়ে আনতে সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় গিয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়।

ওসি বলেন, হোছন আহমদের পরিবার জিডি করেছে। তাকে ফিরিয়ে আনতে বিজিবি সদস্যরা ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেট সীমান্ত থেকে একজনকে তুলে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ০৬:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪