আজ ৩ দেশে ঈদ
শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ভিন্নতার কারণে এ বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে তিন ধরনের তারিখ দেখা যাচ্ছে। আজ (১৯ মার্চ) বিশ্বের তিনটি দেশে ঈদ উদযাপিত হচ্ছে। অন্যদিকে অধিকাংশ দেশ আগামী শুক্রবার এবং এ পর্যন্ত একটি দেশ শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বেশ কিছু দেশে আজ সন্ধ্যায় চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
বৃহস্পতিবার যেসব দেশে ঈদ
চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে আজ ঈদ উদযাপন করছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। এছাড়া পশ্চিম আফ্রিকার দুই দেশ মালি এবং নাইজারের মুসলিমরাও আজ ঈদ করছেন।
শুক্রবার যেসব দেশে ঈদ
গত বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়া এবং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে বেশ কিছু দেশ আগামী শুক্রবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে রয়েছে
মধ্যপ্রাচ্য ও এশিয়া:
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, মালদ্বীপ, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক
আফ্রিকার দেশগুলো:
সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল, ক্যামেরুন
শনিবার যেসব দেশে ঈদ
সিঙ্গাপুর আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপন করবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে দেশটি এ সিদ্ধান্ত জানিয়েছে।
যেসব দেশে এখনো ঘোষণা হয়নি
এখনো কিছু দেশ ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেয়নি। এর মধ্যে রয়েছে— গ্যাবন, টোগো, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, গিনি-বিসাউ, সুরিনাম
চাঁদ দেখার অপেক্ষায় যেসব দেশ
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করবে আরও অনেক দেশ। এর ওপর নির্ভর করবে সেখানে ঈদ শুক্রবার নাকি শনিবার হবে। এসব দেশের মধ্যে রয়েছে—
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া
মূলত চাঁদ দেখার ভিন্ন পদ্ধতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে। ফলে এ বছর তিনদিনে বিভক্ত হয়ে ঈদ উদযাপন করবে মুসলিম বিশ্ব।




















