ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

আতিকুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, মোহাম্মদপুর থানার একটি মামলায় অতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ এবং দলটির অনেক নেতা আত্মগোপনে রয়েছেন। আতিকুল ছিলেন তাদের একজন।

এর আগে সর্বশেষ গত সোমবার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাবেক মন্ত্রী, নেতাদের অধিকাংশকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্র–জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় ০১:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪