ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব সরকার করবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আদালতের নির্দেশ অনুযায়ী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা প্রয়োজন সেটি অবশ্যই সরকার করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেটির প্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে প্রবেশের কিছুক্ষণ আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করবো।
এই মুহূর্তে শেখ হাসিনার স্ট্যাটাসটা কি? জানতে চাইলে তিনি বলেন, মাত্র খবরটা এসেছে, সামনে হয়ত আপডেট পাবো। ডিটেইলস আসলে হয়ত জানাতে পারব।

শেখ হাসিনাকে কি প্রক্রিয়ায় আনা হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেফতার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ সে দেশে নেই। তখন আমাদের কাছে আসবে তখন আমাদের কাছে আসবে। এটুকু আজকে বলতে পারি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব সরকার করবে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৭:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪