ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

শুক্র ও শনিবার থাকছে ৯দিন

২৬ দিন সরকারি ছুটি ২০২৫ সালে

নিজস্ব প্রতিবেদক

আগামী নতুন বছরে দেশে মোট ২৬ দিন সরকারি ছুটি থাকবে, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে ১২ দিন থাকবে সাধারণ ছুটি, বাকি ১৪ দিনের ছুটি হবে নির্বাহী আদেশে।

চলতি ২০২৪ সালে সরকারি ছুটি ছিল সব মিলিয়ে ২২ দিন, যার মধ্যে সাধারণ ছুটি ছিল ১৪ দিন।

অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানের জন্ম ও মৃত্যুর দিন ১৭ মার্চ ও ১৫ অগাস্ট জাতীয় দিবস হিসেবে পালন না করার সিদ্ধান্ত নেওয়ায় ওই দুই দিনের সাধারণ ছুটিও আর থাকছে না।

জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে আগামী বছর যে ১২ দিন সাধারণ ছুটি থাকবে, তার মধ্যে তিন দিন শুক্রবার এবং দুই দিন শনিবারের সাপ্তাহিক ছুটি পড়েছে।

বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে, তার মধ্যে দুই দিন শুক্রবার এবং দুই দিন শনিবারের সাপ্তাহিক ছুটি পড়েছে।

ধর্মীয় পর্ব উপলক্ষে সরকারি কর্মচারীদের বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে। তবে সেজন্য আগে থেকে কর্তৃপক্ষকে জানাতে হয়।

আর পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি কাটানোর সুযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শুক্র ও শনিবার থাকছে ৯দিন

২৬ দিন সরকারি ছুটি ২০২৫ সালে

আপডেট সময় ০৭:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪