ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পরিবেশ উপদেষ্টার নির্দেশে গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

গুলশান লেক ভরাটের অভিযোগের প্রেক্ষিতে ভরাট কার্যক্রম বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ অধিদপ্তরকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করে।

প্রেক্ষিতে সোমবার (২১ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের একটি টিম সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে টিমটি হোল্ডিং নং-৪/এ, এ কে খন্দকার বীর উত্তম সড়ক, ওয়ার্ড-১৯, থানাঃ গুলশান, মৌজাঃ গুলশান আ/এ, ঢাকা ঠিকানায় সরেজমিনে তদন্ত চালায়। সেখানে লেকের কিছু অংশ ভরাটের চিত্র পাওয়া যায়।

ভরাটের উদ্যোগের প্রমাণ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলশান লেকের বর্ণিত অংশে জলাশয় ভরাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আইন অমান্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গুলশান লেক একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)। এই লেক ভরাটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর বিধি-নিষেধ রয়েছে।

পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরিবেশ উপদেষ্টার নির্দেশে গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

আপডেট সময় ০৮:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪