ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ:
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক, ২০% বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি: প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই চীনের তৈরি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ । চালু হলো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি: এনবিআর ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু নতুন বাংলাদেশ তৈরি করতে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনপরাজিত হলেও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

নতুন গানের পাশাপাশি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত তাহসান

নিজস্ব প্রতিবেদক

একসঙ্গে নতুন দুটি কাজ শুরু করেছেন সংগীতশিল্পী তাহসান খান। এর মধ্যে একটি হচ্ছে, নতুন গান প্রকাশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজার সংগীতায়োজনে নতুন একটি গান করেছেন তিনি।

‘ভুলে যাব’ শিরোনামে এ গানটির কথা লিখেছেন সঞ্জয়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন হেস্টর টরো। যুক্তরাষ্ট্রেই এর শুটিং হয়েছে।

ভিন্ন ধাঁচের গানটি প্রকাশের পর থেকেই তাহসান ভক্তরা লুফে নেন। এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসাবেও কাজ শুরু করেছেন তাহসান।

দুটি কাজ প্রসঙ্গে তাহসান বলেন, ‘মুজার সঙ্গে গান করলাম। দারুণ একটি প্রজেক্ট। শ্রোতা-দর্শকরা পছন্দ করছেন, আপাতত এটাই স্বস্তি। অন্যদিকে দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে একটি প্রতিষ্ঠানের সঙ্গী হলাম। শিগগির এর প্রচার-প্রচারণায় দেখা যাবে আমাকে। এছাড়া এখন থেকে প্রতি মাসে একটি করে নতুন গান আসবে।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন গানের পাশাপাশি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত তাহসান

আপডেট সময় ১২:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪