ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জার্নালিস্ট কমিউনিটির আহ্বায়ক মাহফুজুর, সদস্য সচিব মিয়া হোসেন

নিজস্ব প্রতিবেদক

‘জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ’ নামের সাংবাদিকদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে কয়েক দফা বৈঠক শেষে সংগঠনটির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও বাসসের সাবেক বিশেষ প্রতিনিধি মাহফুজুর রহমানকে। এতে সহ-আহ্বায়ক হয়েছেন ডিআরইউয়ের সাবেক অর্থ সম্পাদক ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ এবং দৈনিক সংগ্রামের সিনিয়র সাংবাদিক মো. মিয়া হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউয়ের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ ও মোরসালিন নোমানী, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, মিরর এশিয়ার হেড অব নিউজ আসিফ শওকত কল্লোল, দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার সামছুল আরেফীন ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. মনির হোসেন।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ডিইউজের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, আরটিভির বার্তা সম্পাদক তবিবুর রহমান তালুকদার, দৈনিক নয়াদিগন্তের মফস্বল ডেস্ক ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, ডিআরইউয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিটিভির বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, রাইজিংবিডির সিনিয়র রিপোর্টার মো. নাজমুল ইসলাম ফারুক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সভাপতি মো. ফারুক হোসেন তানভীর ও এনটিভির সিনিয়র ক্যামেরাম্যান আবুবাকার সিদ্দিক।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জার্নালিস্ট কমিউনিটির আহ্বায়ক মাহফুজুর, সদস্য সচিব মিয়া হোসেন

আপডেট সময় ০৩:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪