ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। এ দিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির কার্যক্রম।

এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনাও ঘটেছে। ফলে পরদিন থেকেই কলেজ চত্বরে বন্ধ থাকে সব ধরনের শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন কলেজের দুই উপদেষ্টা—এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই কন্ট্রোল রুম থেকে প্রতিদিন নিহত ও আহতের সঠিক সংখ্যা জানানো হবে এবং তা কলেজ রেজিস্টারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

আপডেট সময় ০৮:৪৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫