ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সোমবার থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে আগামী সোমবার থেকেই গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আগামী সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে।

গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্রসহ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ফলে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। আজ রোববার সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সোমবার থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৩:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪