ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

থার্টি ফার্স্ট নাইটে পটকা-আতশবাজি ফোটানো বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক

নব বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) বাসা-বাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দাখিল করেন।

বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে হাইকোর্ট অবকাশকালীন বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ৩১ ডিসেম্বর রাত ১০টা থেকে ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারির মত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
রিটের আরজিতে, থার্টি ফাস্ট নাইটে ১১টা থেকে ১টা পর্যন্ত তীব্র সাউন্ড দিয়ে কোনো অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে। পাশাপাশি ওইদিন (৩১ ডিসেম্বর) আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

থার্টি ফার্স্ট নাইটে পটকা-আতশবাজি ফোটানো বন্ধে রিট

আপডেট সময় ০৮:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪