ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নিউজ ডেস্ক

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা এবং মহাসচিব হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

রোববার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম মিলনায়তনে সংগঠনের এক সভায় সমঝোতার মাধ্যমে ২০২৫ ও ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএএসএ’র অ্যাডহক কমিটির সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ ও মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের কর্মকাল শেষ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি গঠিত হয়েছে। সভায় বিএএসএ’র ঢাকা ও আশপাশে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতনের পর সহস্র শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও বর্তমান বঞ্চনামুক্ত দেশ গড়ে তোলার যে প্রত্যয় ও অঙ্গীকার অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে, সেই অঙ্গীকারের সঙ্গে একাত্ম হয়ে বাস্তবায়নের লক্ষ্যে নতুন সভাপতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

আপডেট সময় ০৯:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫