ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ

নিজস্ব প্রতিবেদক

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদকে বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৮ জানুয়ারি) এই সেনা কর্মকর্তাকে প্রেষণে টিসিবির চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, টিসিবির চেয়ারম্যানের দায়িত্ব থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে দেওয়া হয়েছে।

১৯৭২ সাল থেকে টিসিবি বাজারের স্থিথিশীলতা বজায় রাখতে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেঁজুর, রাইস ব্রান তেলসহ বিভিন্ন পণ্য বিদেশ থেকে আমদানি করে সরকারি নির্দেশনায় বাজারে বিক্রি করে আসছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ

আপডেট সময় ০৫:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫