ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারির মধ্যে সবাই বই পাবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সবার হাতে হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘‘আওয়ামী লীগের সময়ে বই উৎসব হলেও সবার হাতে হাতে যেত ৩-৪ মাস পর। আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে। অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।’’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জনদুর্ভোগ নিরসনে সরকারের তৎপরতার বিষয়ে জানিয়ে তিনি বলেন, ‘‘চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সে বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া ট্রাফিকের বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে।’’

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফেব্রুয়ারির মধ্যে সবাই বই পাবে: প্রেস সচিব

আপডেট সময় ০৯:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫