ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ঢাকায় চীনা নববর্ষ উৎসব ‘মন্দির মেলা’ শুরু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হয়েছে চীনা নববর্ষ উৎসব ‘মন্দির মেলা’।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় গুলশান লেক পার্কে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ সময় সবাইকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানান সে দেশের রাষ্ট্রদূত। তিনি জানান, এ বছর বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। নতুন বছরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েও কথা বলেন তিনি।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা চীনা নববর্ষের শুভেচ্ছা জানান এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন। পরে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এর আগে ড্রাগন নাচ, অ্যাক্রোব্যাটিকসসহ চীনা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।

চীনা দূতাবাসের আয়োজনে এবং চাইনিজ ওভারসিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুরু হওয়া এ মেলা চলবে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকায় চীনা নববর্ষ উৎসব ‘মন্দির মেলা’ শুরু

আপডেট সময় ০৪:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫