ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় নম্বরে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা ২৬মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার দূষণ স্কোর ২৯৯ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ২৩৫ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

তৃতীয় নম্বরে রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। দিল্লির দূষণ স্কোর ২৩১ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ নম্বরে রয়েছে ভারতের মুম্বাই।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

আপডেট সময় ১০:০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫