ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সেবার মান বৃদ্ধিতে করণীয় নির্ধারণে সভা ডেকেছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

পরিচালনা ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র যথাযথ বাস্তবায়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা ডেকেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে, করণীয় নির্ধারণে আগামীকাল (১৪ জানুয়ারি) ডিএনসিসি নগরভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জরুরি সভার নোটিশ প্রদান করেছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, উন্নয়ন কৌশলপত্র যথাযথ বাস্তবায়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। ইতোমধ্যে ডিএনসিসির সকল বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে সবার উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে, করণীয় নির্ধারণে এই সভা ডাকা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই সভায় সবাইকে নানান নির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি সবাইকে পাঠানো চিঠিতে কর্মপরিকল্পনা রিভিউ, সিএলসিসি গঠন, বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন প্রস্তুত প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়ন সহ সেবার মান বৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেবার মান বৃদ্ধিতে করণীয় নির্ধারণে সভা ডেকেছে ডিএনসিসি

আপডেট সময় ১১:১৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫