ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার উপস্থিতি এ সম্মেলনের মর্যাদা আরও বাড়িয়েছে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন আমরা আপনার মতো মানুষের কাছ থেকে শিখি। ডব্লিউজিএস বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে শিখছে।

আশা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-আমিরাত সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতি ও প্রধান রোগ প্রতিরোধে তাদের সাফল্যে মুগ্ধতার কথা জানান। পাশাপাশি, এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে আতিথ্য দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান।

সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ০৪:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫