ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলন রোববার

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার গণবিপ্লবের ফলে অনুকূল পরিবেশ পরিস্থিতিতে দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখা।
রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এই সম্মেলনে মহানগর উত্তরের রুকনরা তাদের গোপন ভোটে মহানগর উত্তরের নতুন আমির নির্বাচন করবেন। তবে এখানে নিজে থেকে কোনো প্রার্থী থাকবেন না।
রুকনরা পছন্দের নেতার নাম লিখে একটি নির্দিষ্ট বাক্সে ফেলবেন। মহানগর উত্তরের আমির নির্বাচনে ১০ হাজারের বেশি রুকন এতে অংশ নেবেন। সর্বোচ্চ যিনি ভোট পাবেন তিনি আমির হিসেবে নির্বাচিত হবেন।
সর্বশেষ ২০০৫ সালে পল্টন ময়দানে বড় পরিসরে অভিন্ন ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর পরিবেশ পরিস্থিতির কারণে প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলন করা সম্ভব হয়নি।
রোববার সকাল ১০টায় অনুষ্ঠেয় এই রুকন সম্মেলনে দেশ, রাজনৈতিক, আন্তর্জাতিক, সামাজিক সংক্রান্ত বিভিন্ন সেশন এবং ২০২৫-২৬ সেশনের জন্য মহানগর আমির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলন রোববার

আপডেট সময় ০১:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪