ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জুলাই অভ্যুত্থানে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের একটি তালিকা এবং শ্রমিক-কর্মচারী ন্যাশনাল কনভেনশন-২০২৩ এর সারসংক্ষেপ ও ঘোষণাপত্র হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর কাছে জুলাই বিপ্লবের নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় ৯৭ জন সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের নেতাকর্মী এবং সক্রিয় সংগঠক ছিলেন।

তিনি বলেন, আন্দোলন এবং সংগ্রাম পরবর্তী পুনঃগঠনের এই প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ গঠনের যে পর্ব চলছে, সেই পর্বেও শ্রমিক শ্রেণি মুখ্য শক্তি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন নিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য শ্রমিক জাগরণের জন্য শ্রমিক নেতারা দেশ জুড়ে সফর করবে। সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর

আপডেট সময় ০৭:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫