ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

২৪ ঘণ্টার মধ্যে সাবের হোসেন চৌধুরী কীভাবে মুক্তি পেল?

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর নির্দেশে ১১টি গুম-খুন হয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, সেই সাবের হোসেন কীভাবে ২৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পায়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে গুম-খুন হাওয়া শহীদ পরিবারের সদস্যদের উদ্যোগে ‘খুনি সাবের হোসেনের’ বিচারের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আমার অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি থাকা অবস্থায় একজন খুনি কীভাবে জামিন পায়? তাহলে এই সরকার কাকে প্রটেকশন দিচ্ছে?

খিলগাঁও এলাকায় সাবের হোসেন চৌধুরীর জুলুম, নিপীড়ন ও নির্যাতনে অনেক মানুষ হাত-পা হারিয়েছে বলে উল্লেখ করে রিজভী বলেন, জনির মত তরুণ ছেলে জীবন দিয়েছে। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে ১৬টি গুলি করে হত্যা করেছে। তার নির্দেশেই এই এলাকায় ১১ জন গুম খুনের শিকার হয়েছে।

তিনি বলেন, যার সন্তান খুন করা হয়েছে, সেই বাবার চোখের পানি মোছার টিস্যু এখনো তৈরি হয়নি। ছাত্র আন্দোলনে এই এলাকার পাঁচজন শহীদ হয়েছে। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। তার সহযোগী এই সাবের হোসেন চৌধুরী।

সাবের হোসেন চৌধুরী বিনা ভোটে বছরের পর বছর এমপি থেকেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, তার নির্দেশেই এতগুলো খুন, বিচার বহির্ভূত হত্যা হয়েছে। সে যদি জামিনে মুক্তি পায় তাহলে যারা অর্থ কেলেঙ্কারি করেছে, যেসব পুলিশ ক্রসফায়ার দিয়েছে, বাসা থেকে তুলে নিয়ে আঙ্গুলের নখ তুলে ফেলেছে, মাথায় বন্দুক রেখে গুলি করে হত্যা করেছে। তারা তো কয়েকদিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহানগর বিএনপি নেতা ইউনূস মৃধা, সাবেক কাউন্সিলর লিটন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টার মধ্যে সাবের হোসেন চৌধুরী কীভাবে মুক্তি পেল?

আপডেট সময় ০৫:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪